মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

ওয়ান ব্যাংক লিমিটেডের ডিএসই উপ-শাখার উদ্বোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুঁজিবাজারের অন্যতম স্টেকহোল্ডার ব্রোকারেজ হাউজ, বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড এবং করপোরেট সংস্থার সমন্বয়ে ডিএসই টাওয়ার বাংলাদেশের অন্যতম একটি ফাইনান্সিয়াল হাবে পরিণত হয়েছে।

আজ বাংলাদেশের এই অন্যতম ফাইনান্সিয়াল হাবে ওয়ান ব্যাংকের কার্যক্রম শুরু এক প্রশংসনীয় উদ্যোগ।

বুধবার (২৮ ডিসেম্বর) ওয়ান ব্যাংক লিমিটেড ডিএসই টাওয়ারে উপ-শাখার উদ্বোধন করে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ একথা বলেন।

এছাড়াও তিনি ডিএসই’র পক্ষ থেকে ব্যাংকটিকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুনজুরুল আলম চৌধুরীসহ ব্যাংকটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ