মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের সঙ্গে জালালাবাদ গ্যাস-এর চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জেজিটিডিএসএল) মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় জেজিটিডিএসএল- এর গ্রাহকগণ ব্যাংকের সকল শাখা, উপশাখাসমূহে অথবা মোবাইল ভিত্তিক অ্যাপস সেলফিন ও ইন্টারনেট ব্যাংকিং ‘আই ব্যাংকিং’-এর মাধ্যমে গ্যাসের বিল পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি জালালাবাদ গ্যাস ফিল্ডে এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হক ও জেজিটিডিএসএল-এর উপ-মহাব্যবস্থাপক (কো¤পানী অ্যাফেয়ার্স) মোঃ শহিদুল ইসলাম এ সংক্রান্ত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেজিটিডিএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ