বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের নতুন দুই এএমডি হয়েছেন

নিজস্ব প্রতিবেদক : জনাব শাহেদ সেকান্দার এবং জনাব সৈয়দ নওশের আলী সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতির পূর্বে জনাব শাহেদ সেকান্দার এবং জনাব সৈয়দ নওশের আলী একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
জনাব শাহেদ সেকান্দার ৩৮ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে এনসিসি ব্যাংক, এসআইবিএল- এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন। তিনি দেশ–বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রোগ্রাম, ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।
জনাব সৈয়দ নওশের আলী ৩৭ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন। তিনি দেশ–বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রোগ্রাম, ট্রেনিং, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ পাওয়া সংবাদ