বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ কমলো এলপি গ্যাসের দাম হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর - নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি জাইকার গভীর শ্রদ্ধা তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধেই কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’
advertisement
কর্পোরেট

বাংলাদেশী আওফি ফেলোজ ফোরামের সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাহরাইন ভিত্তিক ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ক মানদন্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন-আওফি’র ফেলোদের সংগঠন বাংলাদেশ আওফি ফেলোজ ফোরাম-বাফ-এর তৃতীয় ইসলামি অর্থায়ন সম্মেলন ৪ ফেব্রæয়ারী ২০২৩, শনিবার মিরপুরের বিআইবিএম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক নুরুন নাহার ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়রা আজম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন আওফির মহাসচিব ওমর মোস্তফা আনসারী, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও স্পন্সর প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের প্রধান নির্বাহী মাহমুদ হোসাইন।

বাফ-এর সভাপতি ও বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক ড. মোঃ মোহাব্বত হোসাইন সম্মেলনে স্বাগত বক্তব্য দেন। সম্মেলনের আহবায়ক ও ইস্টার্ণ ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মিজানুর রহমান এতে ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘বাফ-আবাবিল ইসলামিক ফাইন্যান্স কনফারেন্স ২০২৩’ শিরোনামে এ সম্মেলনে বাংলাদেশে আওফির ২৫০ জন ফেলোসহ দেশীয় ও আন্তর্জাতিক মোট ৩০০ জন ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ইসলামিক ব্যাংকিং খাতে অসামান্য অবদান রাখার জন্য সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (সিএসবিআইবি)-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন আহমেদ-কে বাফ-এম আজিজুল হক অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয় এবং সিএসবিআইবি-কে বাফ-শাহ আব্দুল হান্নান অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশে আওয়াফী মানদন্ড ও ইসলামিক অর্থায়ন বিষয়ক শিক্ষা প্রচারে অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটেগরিতে ছয় জনকে বাফ অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

এসময় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের পথিকৃৎ এম. আজিজুল হক-এর সংকলনগ্রন্থ ‘বাংলাদেশ মার্চেস টুয়ার্ডস ইসলামিক ব্যাংকিং’-সহ ইসলামী ফিনটেক, ইসলামী ব্যাংকিং ও অর্থব্যবস্থার উপর রচিত আরো তিনটি মৌলিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনায় দেশীয় ও আন্তর্জাতিক ইসলামিক ব্যাংকিং ও অর্থায়ন বিশেষজ্ঞ ও পেশাজীবীগণ অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আউয়াল সরকার ও বিশিষ্ট শরীআহ বিশেষজ্ঞ মাওলানা শাহ ওয়ালীউল্লাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ