বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ কমলো এলপি গ্যাসের দাম হলি আর্টিজান ট্র্যাজেডির ১০ বছর - নিহত ৭ জাপানি নাগরিকের প্রতি জাইকার গভীর শ্রদ্ধা তিস্তা প্রকল্পে বাংলাদেশের অনুরোধেই কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের বার্ষিক প্রীতিমিলনী ও বনভোজন অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক প্রীতিমিলনী ও বনভোজন ৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো: নাজমুল হাসান, পিএইচডি। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক প্রফেসর ড. সিরাজুল করিম, মো: জয়নাল আবেদীন ও মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ।

আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো: ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

খেলাধুলা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্কের মনোরম পরিবেশে এ প্রীতিমিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ