মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ

আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন ইমরান আহমেদ। ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর ২৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

ইমরান আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA), সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (CISA), সার্টিফায়েড শরি’য়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (CSAA) এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (CSRS)। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি (PwC)-এর তৎকালীন সহযোগী প্রতিষ্ঠান কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন।  

আইএফআইসি ব্যাংকে যোগদানের আগে ইমরান আহমেদ ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও প্রধান নিরীক্ষা কর্মকর্তা, এনআরবি ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার এবং ব্যাংক এশিয়া পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ