শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী ২৮ অক্টোবর ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা আরএকে সিরামিক্সের উৎপাদন লাইন-৪ চালু, গ্যাস সংকটে বন্ধ লাইন-৩ অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ২১তম মৃত্যুবার্ষিকী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য : প্রধানমন্ত্রী সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ
advertisement
কর্পোরেট

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদের ২১তম মৃত্যুবার্ষিকী

আজ ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা বাংলাদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন। মূলত জীবনবীমার একজন লিজেন্ড হয়েও তিনি সাধারণ বীমার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

তিনি ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমীর প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলদেশ ইনসিওরেন্স এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বীমার উপর তিনটি এবং সাধারণ বীমার উপর একটি বই রচনা করেছেন, যা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিক্যাল এসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তাঁকে তালিকাভুক্ত করা হয়।

তিনি ইউএনডিপির অধীনে বীমাশিল্পে ফেলোশীপ সংক্রান্ত অনুষ্ঠান সমূহে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এম এ সামাদ ১৯২৩ সালের ১লা জানুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ