বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন Price Sensitive Information of Beacon Pharmaceuticals PLC. অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো রংপুর কারমাইকেল কলেজে চার্টার্ড সেক্রেটারি পেশার ওপর আইসিএসবি’র সফল সেমিনার অনুষ্ঠিত চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক পরিবার ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএলের ৭৯তম সভা অনুষ্ঠিত
advertisement
কর্পোরেট

রংপুর কারমাইকেল কলেজে চার্টার্ড সেক্রেটারি পেশার ওপর আইসিএসবি’র সফল সেমিনার অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় রংপুর কারমাইকেল কলেজের শতাব্দী ভবনে “চার্টার্ড সেক্রেটারী: এ চ্যালেঞ্জিং অ্যান্ড রিওয়ার্ডিং প্রফেশন” শীর্ষক একটি সেমিনার ও ক্যারিয়ার সেশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. উজ্জ্বল কুমার সাহা সেশনের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।

আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজাহান এফসিএস অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন এবং উক্ত বিষয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি করপোরেট খাতে চার্টার্ড সেক্রেটারি পেশার ক্রমবর্ধমান চাহিদা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। এছাড়া তিনি সিএস কোর্সের গঠন, কারিকুলাম ও ভর্তির প্রক্রিয়া বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীদের এই পেশায় যুক্ত হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

আইসিএসবি’র পক্ষ থেকে পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস অনুষ্ঠানে উপস্থিত থেকে তার মূল্যবান মতামত শেয়ার করেন। এছাড়াও আইসিএসবি’র ডিরেক্টর (এডুকেশন), কাজী আন্দালীব আমিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক  মোরশেদ আহমেদ খান এবং হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াহেদুজ্জামান । তারা আইসিএসবি’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং একাডেমিক ডিগ্রির পাশাপাশি কীভাবে পেশাগত যোগ্যতা ক্যারিয়ারের অগ্রগতিকে ত্বরান্বিত করে, তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। তথ্যবহুল উপস্থাপনা শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বক্তাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. রাফিউল আলম। পরিশেষে মডারেটরের ধন্যবাদ জ্ঞাপন এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।  

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ