বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সোনালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় এমটিবি সোনালী ব্যাংক পিএলসি-কে কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকায় সোনালী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ডিজিটাল পেমেন্ট সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় লেনদেনের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক দুটি বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের সার্বিক অগ্রগতি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন উপস্থিত ছিলেন। 

অন্যদিকে সোনালী ব্যাংক পিএলসি-এর পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ