বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

মেঘনা ব্যাংকের “বাংলা কিউআর” পেমেন্ট সেবা চালু

মেঘনা ব্যাংক পিএলসি. মেঘনা-পে-এর (MeghnaPay) মাধ্যমে বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট সেবা চালু করেছে। সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে এটি মেঘনা ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান বাংলা কিউআর পেমেন্ট সেবাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক; মোমতাজুল করিম এন আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সেবার মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা এখন মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের “বাংলা কিউআর” কোড স্ক্যান করে স্মার্টফোন দ্বারা সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করে তুলবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ