মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও রানার মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি ও রানার মটরস পিএলসি এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।               

আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং রানার মটরস এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

আইএফআইসি ব্যাংক এর ডিএমডি এন্ড চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল এবং রানার মটরস এর হেড অব আইটি আহমেদ হুসাইন, সিনিয়র ম্যানেজার, একাউন্ট এন্ড ফাইন্যান্স মোঃ জিয়াউর রহমানসহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।    

এই চুক্তির আওতায় রানার মটরস পিএলসি দেশব্যাপী ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য আইএফআইসি ব্যাংকের সমন্বিত, এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহার করবে এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের পেমেন্ট কার্যক্রম পরিচালনায় আইএফআইসি ব্যাংকের পেমেন্ট সল্যুশনও ব্যবহার করা হবে। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ