মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
কর্পোরেট

সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র নির্বাহী কমিটির ৪র্থ সভা মঙ্গলবার (৬ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি এবং কে. এম. জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ ৫টি ইউনিটের বিভিন্ন শাখার বিনিয়োগ প্রস্তাবনাসমূহ অনুমোদন করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ