সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ - বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন এডফিএ্যাপ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেল আইপিডিসি ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ এনআরবিসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত মেঘনা ব্যাংকের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সাব-শাখার স্থানান্তর ও উদ্বোধন শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা নরসিংদীতে দুই ঘণ্টার হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কলা নোয়াখালীতে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

এডফিএ্যাপ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

প্রযুক্তিনির্ভর কার্যপ্রক্রিয়া ও ডিজিটালরূপান্তরে আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগ ‘ই-নথি’ আন্তর্জাতিকস্বীকৃতি পেয়েছে। এ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটি এডফিএ্যাপডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এর টেকনোলজি ডেভেলপমেন্টবিভাগে পুরস্কার পেয়েছে।

২৩ থেকে ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিতএডফিএ্যাপ-এর ৪৯তম বার্ষিক সভায় এ পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেনকোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্তহেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন ব্যারিস্টারসামিউল হাশিম এবং চিফ টেকনোলজি অফিসার মো. আফজালুররশীদ।

‘ই-নথি’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিপত্র ওকাজের প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।এর ফলে কাগজের ব্যবহার ও কাগজনির্ভর প্রক্রিয়ার ওপরনির্ভরতা কমানোর পাশাপাশি নথি ব্যবস্থাপনা ও দৈনন্দিন কার্যক্রমআরও দ্রুত ও দক্ষভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।

এ অর্জন সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালকরিজওয়ান দাউদ সামস বলেন, “এডফিএ্যাপ ডেভেলপমেন্টঅ্যাওয়ার্ডস ২০২৬-এ এই স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত। আরওদ্রুত ও টেকসইভাবে কার্যক্রম পরিচালনায় প্রযুক্তির ব্যবহারবাড়ানোর প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এই পুরস্কার।‘ই-নথি’ আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণপদক্ষেপ। এ অর্জনের পেছনে আমাদের দলের নিষ্ঠার পাশাপাশিঅংশীদার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকারেখেছে।”

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন অর্থায়নপ্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্টফাইন্যান্সিং ইনস্টিটিউশনস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক(এডফিএ্যাপ)-এর উদ্যোগে এডিএফআইএপি ডেভেলপমেন্টঅ্যাওয়ার্ডস দেওয়া হয়। প্রযুক্তি, টেকসই উন্নয়ন, করপোরেটসুশাসন ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্যপ্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য উদ্যোগ ও কার্যক্রমকে এ পুরস্কারেরমাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

‘ই-নথি’ উদ্যোগের জন্য পাওয়া এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন ওঅভ্যন্তরীণ প্রক্রিয়ার আধুনিকায়নে আইপিডিসি ফাইন্যান্সেরউদ্যোগকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও দক্ষপরিচালন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির চলমানপ্রচেষ্টাকেও তুলে ধরে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ