রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেল পিলারের পোস্টার-লিফলেট অপসারণ ডিজিটাল উদ্ভাবনে ’প্রজেক্ট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করল ইউসিবি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামস্যাং এর নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ সূচকের পতনে লেনদেন শেষ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর - জমির দখল-বেদখল নিয়ে বিবাদের তথ্য জানাল ডিএমপি ওসমান হাদি হত্যা মামলার সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
advertisement
কর্পোরেট

ডিজিটাল উদ্ভাবনে ’প্রজেক্ট অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড অর্জন করল ইউসিবি

ডিজিটাল রূপান্তরের যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ব্যাংকটির ‘এগ্রি রুরাল ফাস্ট লোন’ (এআরএফএল) উদ্যোগটি ‘বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’ এ ইনফরমেশন টেকনোলজি (মিডিয়াম ক্যাটাগরি) বিভাগে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই), বাংলাদেশ চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রযুক্তির মাধ্যমে কৃষি ঋণ বিতরণকে আরও দ্রুত, সহজ ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে এআরএফএল উদ্যোগটি গ্রহণ করেছে ইউসিবি। এ উদ্যোগের মাধ্যমে যোগ্য কৃষকদের এক দিনের মধ্যেই কৃষি ঋণ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এআরএফএলের এই স্বীকৃতি ইউসিবির বৃহত্তর ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি সমন্বিত, সম্প্রসারণযোগ্য এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানে ইউসিবির ‘ইউসিবি ওয়ান’ ব্যাংকটির কোর ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ও প্রযুক্তিগত ভিত্তির সক্ষমতাকে তুলে ধরে।

পুরস্কার অর্জনের বিষয়ে ইউসিবি জানায়, বিশেষ করে কৃষি ও পল্লী উদ্যোগের ক্ষেত্রে এ স্বীকৃতি ব্যাংকের জন্য একটি গর্বের মাইলফলক। একই সঙ্গে এটি আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিত করতে ডিজিটাল উদ্ভাবন কাজে লাগানোর ক্ষেত্রে ব্যাংকের চলমান প্রচেষ্টার স্বীকৃতি।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ