শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
advertisement
কর্পোরেট

বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক

বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের অটো লোন সুবিধা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশ (BYD Bangladesh)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং ফারিহা হায়দার; সিজি রানার বিডি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য এবং হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস পুলকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

এই সমঝোতা স্মারকের আওতায় সিজি রানার বিডি লিমিটেডের অনুমোদিত ডিলার পার্টনারদের মাধ্যমে বিওয়াইডি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা অগ্রাধিকারভিত্তিতে দ্রুত অটো লোন প্রসেসিং সুবিধা পাবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে ০% লোন প্রসেসিং ফি এবং যোগ্য অটো লোন গ্রাহকেরা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়াই আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়াও, বিওয়াইডি বাংলাদেশ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত বিশেষ সুবিধা ও অফারের পাশাপাশি গ্রাহকেরা ৬ বছরের ভেহিকেল ওয়ারেন্টি এবং ৮ বছরের মোটর ও মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি সুবিধা পাবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ