রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ৪০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। 

এইচআরটিডিসির প্রধান ফাহমিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন।

নবীন কর্মকর্তাদের এ বুনিয়াদি প্রশিক্ষণে ৪০ জন এমটিও অংশ নিয়েছেন। ব্যাংকিং কার্যক্রম, পেশাগত আচরণ ও দায়িত্ব পালনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. তৌহিদুল আলম খান বলেন, পরিবর্তনশীল আর্থিক পরিবেশে ব্যাংকারদের পেশাদারিত্ব, সততা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। তিনি প্রশিক্ষণার্থীদের গ্রাহকের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিয়মিত জ্ঞান অর্জন এবং কর্মক্ষেত্রে প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান প্রয়োগের পরামর্শ দেন। 

তিনি আরো বলেন, একজন নতুন কর্মকর্তার জন্য শুধু ব্যাংকিংয়ের নিয়মকানুন জানা যথেষ্ট নয়; গ্রাহকের সঙ্গে যোগাযোগ, দায়িত্বশীল আচরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।

সর্বশেষ পাওয়া সংবাদ