রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
কর্পোরেট

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ চালু করেছে ‘প্রিয়শপ স্কলারশিপ’। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন হাবে কর্মরত কর্মীদের কৃতী সন্তানদের শিক্ষাজীবনে সহায়তা প্রদান করা হবে।

প্রিয়শপ মনে করে, একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু কর্মীরা নয়, তাদের পরিবারগুলোরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সেই বিশ্বাস থেকেই কর্মীদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথচলায় পাশে থাকার লক্ষ্যে এই স্কলারশিপ কর্মসূচি চালু করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা অনুদানের পাশাপাশি পরবর্তী সময়ে নিয়মিত শিক্ষা সহায়তা পাবে। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হবে।

সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রিয়শপের বিভিন্ন হাবের কর্মীদের সন্তানদের নির্বাচন করা হয়েছে। প্রতিকূলতা ও সীমিত সুযোগের মধ্যেও তারা যে সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে স্বীকৃতি জানাতেই এই উদ্যোগ।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এটি ছিল গর্ব ও আনন্দের একটি বিশেষ মুহূর্ত।

বর্তমানে সারা দেশে প্রিয়শপের ৪৩টি হাব রয়েছে। এসব হাবে কর্মরত সহকর্মীরা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো খুচরা ব্যবসায়ীর কাছে সেবা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের অবদানেই প্রিয়শপ দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল রিটেইল প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

এ প্রসঙ্গে আশিকুল আলম খাঁন বলেন, "প্রিয়শপের প্রতিটি অর্জনের পেছনে আমাদের সহকর্মীদের পরিশ্রম রয়েছে, আর তাদের পেছনে রয়েছে তাদের পরিবারের সমর্থন। তাই আমরা বিশ্বাস করি, আমাদের দায়িত্ব শুধু কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।"

তিনি আরও বলেন, "এই স্কলারশিপ শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। আমরা চাই শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাক এবং জানুক যে প্রিয়শপ তাদের পাশে রয়েছে।"

প্রিয়শপ বিশ্বাস করে, একজন শিক্ষার্থীর শিক্ষায় বিনিয়োগ মানে একটি পরিবার, একটি কমিউনিটি এবং আগামী দিনের সম্ভাবনায় বিনিয়োগ। ‘প্রিয়শপ শিক্ষাবৃত্তি’ সেই বিশ্বাসেরই প্রতিফলন যার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ