রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
advertisement
কর্পোরেট

আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রিটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) শনিবার (১২ সেপ্টেম্বর)  "প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬" শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার আসন্ন বিধানগুলোর সাথে পরিচিতি এবং কমপ্লায়েন্স ও এই আইনের এর প্রভাব নিয়ে আলোচনা করা।

আইসিএসবির সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত ইকবাল এফসিএস ওয়েবিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইসিএসবির প্রেসিডেন্ট  মোহাম্মদ শাহজাহান এফসিএস স্বাগত বক্তব্য প্রদান করেন।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী সভাপতি মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস।

আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান এফসিএস তাঁর স্বাগত বক্তব্যে আজকের দ্রুত পরিবর্তনশীল নিয়ন্ত্রক ব্যবস্থার প্রেক্ষাপটে প্রফেশনাল ডেভেলপমেন্ট এর গুরুত্বের ওপর জোর দেন। তিনি আইনগত বিষয়গুলোর সর্বশেষ হালনাগাদ তথ্যের সাথে পরিচিত থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যাতে কার্যকর পরিপালন এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা যায়।

মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস 'ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট (ডামা) ২০২৬'-এর প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখ করেন যে, উচ্চ হারের খেলাপি ঋণ (এনপিএল) ব্যাংকিং খাতের আর্থিক স্বাস্থ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। DAMA-২০২৬ সরাসরি এই পদ্ধতিগত চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে।

আলোচক এ. টি. এম. তাহমিদুজ্জামান এফসিএস, সাবেক এএমডি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি DAMA-২০২৬ এর মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন এবং এটি বাস্তবায়িত হলে চার্টার্ড সেক্রিটারিরা কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তা তুলে ধরেন। মো. হুমায়ুন কবির এফসিএস (ডিএমডি এবং কোম্পানি সেক্রিটারি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি) প্রস্তাবিত আইনের বেশ কয়েকটি অস্পষ্টতা চিহ্নিত করেন এবং সংশোধনের জন্য আইসিএসবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন।

মোহাম্মদ শওকত ইকবাল এফসিএস তাঁর সমাপনী বক্তব্যে উল্লেখ করেন যে, এই ওয়েবিনার আমাদের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে এবং কেন DAMA-২০২৬ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরিণত হয়েছে, তা উপস্থাপিত হয়েছে। তিনি আরও বলেন, আজকের এই উপস্থাপনা আমাদের পুরো বিষয়টি আরও বিশদ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দিয়েছে।

সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির (এসসিএসসি) মেম্বার সেক্রেটারি মো. শহীদ উদ্দিন এসিএস-এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। সেশনটি সঞ্চালনা করেন উক্ত কমিটির সদস্য মো. মাইন উদ্দিন এফসিএস। পরবর্তীতে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়, যেখানে আইসিএসবির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ