মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ত্রিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া অত্যন্ত অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুন:অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে  ডেপুটি গভর্নর  মো. আনিস উর রহমানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক  মো. জবদুল ইসলাম ও  এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের এসএমই বিভাগের প্রধান মো: রমজান আলী ভুইয়াসহ উভয় প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে অর্থায়নের সুযোগ বাড়বে। এই পুন:অর্থায়ন তহবিলের অর্থ গ্রাহকরা ৯ শতাংশ সুদে পাবেন। তহবিলটি তিন বছর মেয়াদী এবং আবর্তনশীল হিসেবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ তহবিলের মূল উদ্দেশ্য হলো দেশের যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়া। এর মাধ্যমে উদ্যোক্তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে। এছাড়া, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ