বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

সম্প্রতি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের সংরক্ষণ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মেঘনা ব্যাংক পিএলসি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই কর্মসূচির আওতায় কৃষি-ভিত্তিক সিএমএসএমই (CMSME)-এর উন্নয়ন এবং দেশের উত্তরাঞ্চলে কৃষি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কৃষি পণ্যের রপ্তানি সম্প্রসারণের উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহমেদ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাঈদউজ্জামান এবং মেঘনা ব্যাংক পিএলসি-র এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, মেঘনা ব্যাংক পিএলসি-র শাখা এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাহাবুদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশগ্রহণের ফলে কৃষি ও গ্রামীণ অর্থায়নকে উৎসাহিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংক পিএলসি-র কার্যক্রম বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ