বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি - দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ড্র করল বাংলাদেশ ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
advertisement
কর্পোরেট

খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে অবদান রাখার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু করেছে ব্যাংকটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ& ইসলামী ব্যাংক -এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোহাম্মদ নাজিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. রেজাউল করিম আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, জীবনমান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. গোলাম রকিবু, সম্মানিত প্রভোস্টগণ, ডেপুটি রেজিস্ট্রার ও এস্টেট শাখার প্রধান এস. এম. মোহাম্মদ আলী, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখা ম্যানেজার মো. এনায়েত ফকির এবং ভাইস প্রেসিডেন্ট ও গল্লামারী শাখা ম্যানেজার মো. আব্দুল মান্নানসহ ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ