বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি - দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ড্র করল বাংলাদেশ ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
advertisement
কর্পোরেট

বাংলা কিউআর সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবির সচেতনতামূলক সভা

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে ঝিনাইদহে সচেতনতামূলক সভার আয়োজন করেছে ইউসিবি।

‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা’ শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক শামসুল আরেফীন। তিনি বাংলা কিউআরের ব্যবহার, সুবিধা এবং ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য এর সম্ভাবনা তুলে ধরেন।

বিশেষ অতিথি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার বলেন, বাংলা কিউআরের মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন। অন্যদিকে গ্রাহকরাও দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। তিনি ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে ইউসিবির বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতার বিষয়ও তুলে ধরেন।

সভায় বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে ছিল বাংলা কিউআরের ব্যবহার সরাসরি দেখার সুযোগও। বিভিন্ন পণ্য ও সেবার মার্চেন্ট আউটলেটে বাংলা কিউআর স্ক্যান করে অতিথি ও দর্শনার্থীরা সরাসরি পণ্য কিনে ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা নেন। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে সহজ ও নিরাপদ লেনদেনের সুযোগ বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ