বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি - দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ড্র করল বাংলাদেশ ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বাংলা কিউআর সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবির সচেতনতামূলক সভা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বিডিবিএল ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জসিম উদ্দিনের সফল ব্যাংকিং অধ্যায়ের সমাপ্তি
advertisement
কর্পোরেট

বিডিবিএল ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জসিম উদ্দিনের সফল ব্যাংকিং অধ্যায়ের সমাপ্তি

জনতা ব্যাংকের একজন সফল ও অভিজ্ঞ ব্যাংকার হিসেবে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন। তাঁর ব্যাংকিং জীবনের পরবর্তী পর্যায় তিন বছরের জন্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিভিত্তিকভাবে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পরবর্তীতে ড. ইউনূসের সরকারের আমলে ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের সময় তাঁকে একজন যোগ্য ও দক্ষ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে (বিডিবিএল) নিয়োগ প্রদান করা হয়।

অদ্যাবধি বিডিবিএল-এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ব্যাংকের বিভিন্ন সমস্যা সমাধান, পরিচালনাগত উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির অগ্রগতিতে তাঁর অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর সহকর্মী ও অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কাছেও তিনি অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

তবে দেশের বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক সংস্কার এবং বিশেষ করে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ভবিষ্যতে আরও যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে পারেন। সেই বৃহত্তর নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে তাঁর তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই সরকার তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

আমরা সরকারের এই সিদ্ধান্তকে যথাযথ সম্মান জানাই এবং বৃহত্তর জাতীয় স্বার্থে গৃহীত সিদ্ধান্ত হিসেবে এর প্রতি সদুপস্থিতি ও সমর্থন ব্যক্ত করি।

পাশাপাশি, মোহাম্মদ জসিম উদ্দিনের দীর্ঘ ও সফল ব্যাংকিং ক্যারিয়ারের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের জন্য আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাঁর ভবিষ্যৎ জীবন আরও সুন্দর, সফল ও কল্যাণময় হোক—এই কামনা করি এবং তাঁর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধির জন্য আন্তরিক শুভকামনা জানাই।

সর্বশেষ পাওয়া সংবাদ