বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি

‘আদায়ে গতি, ব্যাংকের উন্নতি’ শীর্ষক  শ্লোগানে খেলাপি ঋণ আদায়ে দুই মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বুধবার (১৯ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদারসহ বিভাগীয় প্রধান ও আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন| ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। 

অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬’ ব্যাংকের  ঋণের গুণগতমান বৃদ্ধি করার একটি কৌশলগত উদ্যোগ| এই ক্যাম্পেইনের মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। প্রধান কার্যালয়, শাখা ও উপশাখার পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে ঋণ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংকের খেলাপি ঋণের হার সন্তোষজনক পর্যায়ে হ্রাস করার জন্য খেলাপি ঋণ আদায়ে আইনগতসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি ব‍্যাংকের ব‍্যবস্থাপনা পরিচালক নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ