বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ব্যাংকের অন্যতম অঙ্গীকার। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংকের অগ্রযাত্রা এবং হজ্জযাত্রীদের জন্য প্রিমিয়ার হজ্জ কার্ড, ডিজিটাল ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট গেটওয়ে, IBAN সুবিধাসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয়ও তুলে ধরেন।

সভায় হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজ্জ সংক্রান্ত সেবায় প্রিমিয়ার ব্যাংকের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের প্রশংসা করেন। তাঁরা হজ্জযাত্রীদের জন্য আর্থিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ব্যাংক এবং হজ্জ এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ