শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি সই

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা; আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস হেলাল আহমেদ; হেড অব এসএমই ফারিহা হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় কৃষি ও পল্লী অর্থনীতির উৎপাদনমুখী ও আয়বর্ধক কর্মকাণ্ডে যোগ্য কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট গ্রাহকদের অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে। এর মাধ্যমে কৃষি উৎপাদনে প্রয়োজনীয় অর্থপ্রবাহ সহজ করার পাশাপাশি গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ সহায়তা করবে।

দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে কৃষি ও পল্লী অঞ্চলের গ্রাহকদের কাছে প্রয়োজনীয় ব্যাংকিং ও অর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের ফলে এ খাতে ব্যাংকটির অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে আইএফআইসি ব্যাংকের অবদান আরও জোরদার হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ