বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় ১৫ অক্টোবর সেলভো কেমিক্যালের পর্ষদ সভা নাহি অ্যালুমিনিয়ামের বোর্ড সভার তারিখ ঘোষণা গৌরীপুরে অগ্নিকাণ্ডে ঝলমল সিনেমা হলসহ ২০টি দোকান পুড়ে ছাই নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা - হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন ও কিট সরবরাহ নিশ্চিত করেছে সরকার শেষ হলো এক যুগের অবসান - বুয়েনস আয়ার্সে মেসির আবেগঘন বিদায় ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আইএফআইসি ব্যাংক ও রানার মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
কর্পোরেট

দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্লিন নোট ম্যানেজমেন্ট এবং ময়লা, ছেঁড়া-ফাটা ও ত্রুটিযুক্ত নোট বিনিময়’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসের পরিচালক মোঃ দেওয়ান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোঃ হাসান রুহি ইসলাম ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন যমুনা ব্যাংক পিএলসি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, রাজশাহী জোন মুহাম্মদ ফজলুল হক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “টাকা শুধু কাগজের নোট নয়; টাকা মানে মানুষের শ্রম, আয়, সঞ্চয় ও স্বপ্ন। আমরা শুধু টাকা গুনি না, আমরা মানুষের আস্থা ও স্বপ্নের মূল্য রক্ষা করি”। তিনি নোটের সঠিক যাচাই, বাছাই, সংরক্ষণ ও বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান। তিনি Cash Officials-দের উদ্দেশে বলেন, “Right Note, Right Handling, Right Process”—এই তিনটি বিষয় Cash Operation-এর মূলনীতি হতে হবে। কর্মশালায় নোট যাচাই, বাছাই, সংরক্ষণ ও ত্রুটিযুক্ত নোট বিনিময়ের নিয়ম ও প্রক্রিয়া নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়। এতে যমুনা ব্যাংকের রংপুর বিভাগের ১২টি শাখা ও ১৭টি উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ