শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬' আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক

বাংলাদেশ সিভিল সার্ভিস হেলথ ক্যাডার আ্যাসোসিয়েশন (BCSHCA) দেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে প্রথমবারের মতো “হেলথ ক্যাডার ডে-২০২৬' উদযাপন করেছে। সম্প্রতি রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের এই আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক অংশগ্রহণ করে। 

আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাস আমাদের গর্বের অংশ। ১৯৭৮ সালে চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদদের  আন্দোলন পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল, যার অংশ হতে পেরে আমি গর্বিত। কোভিড ১৯ ভ্যাকসিন বৈশ্বিক পর্যায় থেকে দেশে আনার উদ্যোগেও তাঁর সম্পৃক্ততার কথা বলেন। বিসিএস হেলথ ক্যাডার এর চিকিৎসক ও সদস্যদের জন্য প্রিমিয়ার ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধার কথা উল্লেখ করে তিনি চেম্বার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন বা সম্প্রসারণে এসএমই লোন, প্রেফারেনশিয়াল এফডিআর রেট, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড, হোম ও অটো লোনে বিশেষ সুবিধা এবং কিউআর কোড ভিত্তিক ডিজিটাল আ্যাপ্লিকেশনের কথা বলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ জোরদার এবং জনগণের জন্য আরও উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ