শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
কর্পোরেট

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ এবং ঋণপ্রবাহ সহজতর করার লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় পিকেএসএফ-এর গ্যারান্টি সহায়তায় এনসিসি ব্যাংক পিকেএসএফ-এর তালিকাভুক্ত অংশীদার সংস্থাগুলোকে ঋণসুবিধা প্রদান করবে। পরবর্তীতে এসব অংশীদার সংস্থা দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে এই অর্থ বিতরণ করবে। এর ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, নতুন উদ্যোক্তা গড়ে উঠবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরাণ্বিত হবে।

এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান এবং পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় এনসিসি ব্যাংকের এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের পরিধি আরও বিস্তৃত হবে। পাশাপাশি দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ