শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হবে।

সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর বিনিময় করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর আহবায়ক ডা. খালেদ আহমেদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ওয়ালী উল মোরশেদ, কর্পোরেট লাইয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন এবং সদস্য ডা. রাজীব দে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এ চুক্তি স্মারকের মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন- এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এর আওতায় অ্যাসোসিয়েশন এবং এর সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ