মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম
ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না অবৈধ অনুপ্রবেশ-মানবপাচার রোধে - সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পর্ষদ সভার তারিখ জানালো প্রিমিয়ার ব্যাংক ইউনিলিভার কনজুমারের বোর্ড সভা ২৮ জুলাই প্রিমিয়ার ব্যাংক-অমনিকেয়ারের যৌথ আয়োজনে নারী সহকর্মীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিশেষ সেশন রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট আইসিএবি’তে অনুষ্ঠিত হলো সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ এসআইবিএলের সিলেট অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
advertisement
কর্পোরেট

আইসিএবি’তে অনুষ্ঠিত হলো সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের অংশগ্রহণে সাফা কুইজ, গণ বক্তৃতা  ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর সিএ ভবনের আইসিএবি অডিটেরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ, ভাইস প্রেসিডেন্ট সিএ প্রবীণ কুমার ঝা, পার্মানেন্ট সেক্রেটারি সিএ (ড.) জয় কুমার বাত্রা এবং আইসিএবি’র প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিএবি’র ঢাকা রিজিওনাল কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান এফসিএ, সাফা কুইজ, গণ বক্তৃতা  ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর চেয়ারম্যান ফাহমিদা খান এফসিএ এবং ডিআরসির সদস্যবৃন্দ।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের বিভিন্ন অ্যাকাউন্টিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। তারা নিজ নিজ দেশের জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে এ প্রতিযোগিতায় অ্যাকাউন্টিং ইনস্টিটিউট ও দেশের প্রতিনিধিত্ব করেন।

এর মধ্যে কুইজ ও গণ বক্তৃতা  প্রতিযোগিতায় ছয়টি অ্যাকাউন্টিং ইনস্টিটিউট অংশ নেয়। এগুলো হলো—বাংলাদেশের আইসিএবি এবং দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ভারতের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই), নেপালের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব নেপাল (আইসিএএন), পাকিস্তানের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি) এবং শ্রীলংকার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা (সিএ শ্রীলংকা)। এসব ইনস্টিটিউট থেকে কুইজ ও গণ বক্তৃতা  প্রতিযোগিতায় মোট ১২ জন করে প্রতিযোগী অংশ নেন, যেখানে প্রতিটি ইনস্টিটিউট থেকে দুজন করে প্রতিনিধি ছিলেন। প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট ২১ জন প্রতিযোগী, যেখানে প্রতিটি ইনস্টিটিউট থেকে তিনজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এবারের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় আইসিএবি এবং আইসিএএন যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আইসিএমএবি রানার-আপ হয়। গণ বক্তৃতা প্রতিযোগিতায় আইসিএএনের প্রতিনিধিরা চ্যাম্পিয়ন এবং প্রথম রানার-আপ হয়। আইসিএআইয়ের প্রতিনিধি দ্বিতীয় রানার-আপ হন।

প্রবন্ধ প্রতিযোগিতায় সাতটি ইনস্টিটিউট অংশগ্রহণ করে। এগুলো হলো—বাংলাদেশের আইসিএমএবি, ভারতের আইসিএআই ও দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএমএআই), নেপালের আইসিএএন, পাকিস্তানের আইসিএপি এবং শ্রীলংকার সিএ শ্রীলংকা ও দি ইনস্টিটিউট অব সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা (সিএমএ শ্রীলংকা)। এ প্রতিযোগিতায় আইসিএমএআই চ্যাম্পিয়ন হয়। আইসিএআই প্রথম রানার-আপ এবং আইসিএমএআই দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

সাফা কুইজ, গণ বক্তৃতা  ও প্রবন্ধ প্রতিযোগিতা মূলত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, বক্তৃতা, এবং লিখন শৈলী প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় প্রতিযোগীরা নিজ নিজ ইনস্টিটিউট ও দেশের প্রতিনিধিত্ব করেছেন, যা এ অঞ্চলের পেশাগত ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করছে। ২৮ জানুয়ারি ২০১৭ ঢাকায় প্রথমবারের মত সাফা কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা নামে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে আইসিএবি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সর্বশেষ পাওয়া সংবাদ