শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
কর্পোরেট

এসআইবিএলের সিলেট অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এর আওতাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর সিলেট অঞ্চলের ১০টি শাখা ও ১৫টি উপশাখার অংশগ্রহণে ১৮ জুলাই লা ভিস্তা হোটেল, সিলেটে এক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রশাসক মোঃ আবুল বসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম এবং রওশন আক্তার।

ব্যাংকের এসইভিপি আবু রুশদ ইফতেখারুল হক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সংশ্লিষ্ট শাখাসমূহের ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসারগণ এবং উপশাখার ইনচার্জগণও সভায় অংশগ্রহণ করেন।

সভায় শ্রেণিকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রপ্তানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, শ্রেণিকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সকল আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাসমূহ পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য শাখাসমূহকে নির্দেশনা দেয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ