বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
কর্পোরেট

আইসিএবি’র নতুন সিইও মো. কামরুজ্জামান

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) মো. কামরুজ্জামানকে ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ প্রদান করেছে। রোববার (১২ জুলাই) এ পদে যোগদান করেছেন তিনি।

ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে কামরুজ্জামানের ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আইসিএবিতে যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি), বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক আলফালাহ, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইডিএলসি) এবং আরব বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কামরুজ্জামান কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এম.কম ও বি.কম ডিগ্রি অর্জন করেন।

আইসিএবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তার যোগদান ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক, রেগুলেটরি এবং মেম্বার সার্ভিস কার্যক্রমকে আরো গতিশীল এবং জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ