বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
কর্পোরেট

আইসিএসবি ও ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর হিসাব বিজ্ঞান বিভাগের মধ্যে একাডেমিক উৎকর্ষ ও পেশাগত উন্নয়ন জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) ব্যবসায় শিক্ষা অনুষদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারক একাডেমিশিয়ান ও প্রফেশনালদের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। 
      
আইসিএসবি-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান সরকার এফসিএমএ।

এই অংশীদারিত্বের মাধ্যমে পেশাগত শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা হবে যা একাডেমিশিয়ান ও প্রফেশনালদের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করতে কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, প্রযুক্তিগত দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ পেশাজীবী তৈরির মাধ্যমে করপোরেট বিশ্বের পরিবর্তিত চাহিদা সফলভাবে মোকাবিলা করা সম্ভব।

উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করে যে, এই কৌশলগত অংশীদারিত্ব সহযোগিতামূলক কার্যক্রমের নতুন দ্বার উন্মোচন করব এবং বাংলাদেশে সুশাসন ও কর্পোরেট উৎকর্ষ প্রতিষ্ঠায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে আইসিএসবি-এর কাউন্সিল সদস্যবৃন্দ এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ধীমান কুমার চৌধুরী; অধ্যাপক ড. মাহফুজুল হক; অধ্যাপক ড. মো. মনজুর মোরশেদ, অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক ইশতার মহল; আইসিএসবি-এর পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এফসিএস; ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস; ট্রেজারার মোঃ মিজানুর রহমান এফসিএস; কাউন্সিল সদস্য এম নূরুল আলম এফসিএস; মোহাম্মদ শাহজাহান এফসিএস; মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস; মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়া এফসিএস; এম মাজেদুল ইসলাম এফসিএস; সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী; সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ শামিবুর রহমান এফসিএস এবং ডিরেক্টর (এডুকেশন) কাজী আন্দালীব আমিন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক বিনিময় এবং আনুষ্ঠানিক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। 

সর্বশেষ পাওয়া সংবাদ