শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান
advertisement
কর্পোরেট

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর আয়োজনে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচা বাজারে বাংলা কিউআর সম্পর্কিত একটি জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) এ কার্যক্রমের অংশ হিসেবে কাঁচা বাজার এলাকায় ফিতা কেটে ও বেলুন উড্ডয়নের মধ্যদিয়ে আইএফআইসি ব্যাংক বাংলা কিউআর বুথ উদ্বোধন করা হয়। এরপর বাজার প্রদক্ষিণ করে একটি র‍্যালি অনুষ্ঠিত হয় এবং লাইভ কিউআর পেমেন্টের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের সহজ, দ্রুত ও নিরাপদ ব্যবহার সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের অবহিত করা হয়।         

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আইএফআইসি ব্যাংক পিএলসি-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম-পরিচালক জনাব মোহাম্মদ মঈন উদ্দীন এবং এজিবি কলোনী কাঁচাবাজার এর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সেক্রেটারী জনাব মোঃ জাহাঙ্গীর হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।      

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গ্রাহক - সবার জন্য কিউআরভিত্তিক লেনদেন সহজ, সাশ্রয়ী ও সময়োপযোগী একটি সমাধান। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় আইএফআইসি ব্যাংক সারাদেশে ক্যাশলেস লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে।

আইএফআইসি ব্যাংক দেশের সর্বস্তরের মানুষকে আধুনিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবার আওতায় আনতে ১৪০০+ শাখা-উপশাখার বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার মাধ্যমে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। 

সর্বশেষ পাওয়া সংবাদ