রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক দেশের চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কূটনৈতিক তথ্য চুরি করছে নতুন ম্যালওয়্যার ‘গোসার্পেন্ট’, সতর্ক করল ক্যাসপারস্কি বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি দেশের বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ৪ ব্র্যান্ডেও মিলল ক্ষতিকর কণা ট্রাকচালক হোসেন হত্যা - শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট
advertisement
কর্পোরেট

লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েসের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

লায়ন্স ইন্টারন্যাশনালের অধিভুক্ত জেলা ৩১৫এ-১, বাংলাদেশ-এর অন্তর্গত লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েস (ক্লাব নং: ১৭৯৯৩২)-এর লায়ন বর্ষ ২০২৬–২০২৭-এর নবনির্বাচিত ক্লাব কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২৬ জুন ঢাকার একটি অভিজাত হোটেলে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা নবনির্বাচিত কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে ফাহাদ ফেরদৌস সভাপতি (President), মোঃ মিজানুর রহমান সম্পাদক (Secretary), রনি রহমান কোষাধ্যক্ষ (Treasurer), আবু সাউদ এলসিআইএফ সমন্বয়কারী (LCIF Coordinator) এবং সাদাত ফেরদৌস প্রধান উপদেষ্টা (Chief Advisor) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ক্লাবের অন্যান্য নির্বাচিত কর্মকর্তারাও নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেন।

নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা ৩১৫এ-১, বাংলাদেশ-এর নির্বাচিত জেলা গভর্নর (লায়ন বর্ষ ২০২৬–২০২৭) লায়ন নওজাত সারোয়াত ইসলাম পিএমজেএফ। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা প্রটেস্টিং ভয়েস মানবসেবায় আরও কার্যকর ও দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করবে।

জেলা গভর্নরের ভিশন ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যুব উন্নয়ন এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে বছরব্যাপী সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নবনির্বাচিত সভাপতি ফাহাদ ফেরদৌস বলেন, ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে লায়ন্স ইন্টারন্যাশনাল-এর মূলমন্ত্র "We Serve" বাস্তবায়নে আন্তরিকতা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে নতুন কমিটির প্রধান অঙ্গীকার।

সর্বশেষ পাওয়া সংবাদ