রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

আইসিএসবি কর্তৃক ‘Mastery of Statutory Reporting & RJSC E-Filing’  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং অন্যান্য পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২০ জুন) আইসিএসবি-এর প্রধান কার্যালয়ে ‘Mastery of Statutory Reporting & RJSC E-Filing' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। 

রোববার (২১ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে আইসিএসবি-এর সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী স্বাগত বক্তব্য প্রদান করেন।

আইসিএসবি-এর ট্রেজারার মোঃ মিজানুর রহমান এফসিএস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এবং সময়োপযোগী এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ও ট্রেনিং কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস রিসোর্স পারসনদের পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মসূচিটি সঞ্চালনা করেন আইসিএসবি-এর পরিচালক (প্রশিক্ষণ) মেহেদী হাসান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-যৌথমূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ হারুন-অর-রশিদ, ডেপুটি রেজিস্ট্রার মোঃ রকিব আহমদ রনি, সহকারী রেজিস্ট্রার শাহেদুল আজম এবং জুরাল অ্যাকুইটি-এর ম্যানেজিং পার্টনার, ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর অ্যাডভোকেট এ.এস.এম. সাকিব শিকদার ব্যারিস্টার-অ্যাট-ল।

প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ রিপোর্টিং ও ই-ফাইলিং  উপর বিস্তারিত আলোকপাত করেন, যার মধ্যে উল্লেখযোগ্য: 
•    আরজেএসসি ও কোম্পানি আইন, ১৯৯৪ (২০২০ সাল পর্যন্ত সংশোধিত)
•    কোম্পানি নিবন্ধন (ওয়ান পারসন কোম্পানি (ওপিসি), প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানি)
•    আরজেএসসি-তে রিটার্ন দাখিল এবং
•    মর্টগেজ বা চার্জ সংক্রান্ত বিবরণ।

প্রশিক্ষণ সেশন শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করেন এবং প্রশিক্ষকবৃন্দ সকল প্রশ্নের বিস্তারিত উত্তর প্রদান করেন।

প্রশিক্ষণে আইসিএসবি-এর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট (ইন-চার্জ) মোঃ রফিকুল ইসলাম এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাপনী বক্তব্য প্রদান করেন আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ হাসান এফসিএস।

আইসিএসবি সম্পর্কে

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক প্রণীত চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর মাধ্যমে প্রতিষ্ঠিত একটি পেশাগত প্রতিষ্ঠান। বাংলাদেশে চার্টার্ড/কোম্পানি সেক্রেটারী পেশার উন্নয়ন, প্রসার এবং নিয়ন্ত্রণে এটি একমাত্র স্বীকৃত পেশাগত প্রতিষ্ঠান।

সর্বশেষ পাওয়া সংবাদ