শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের খুলনা-বরিশাল অঞ্চলের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

খুলনা ও বরিশাল অঞ্চলের আল-আরাফাহ& ইসলামী ব্যাংক-এর দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) নগরীর দ্য গ্র্যান্ড খুলনা হোটেলের সভাকক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সিবিও (সিসি) মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর এবং ˆসয়দ আবুল হাশেম, এফসিএ,এফসিএমএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, তৌহিদুজ্জামান ফুয়াদ, আব্দুল ওয়াদুদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মোঃ মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আমির হোসেন, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মোঃ মাহফুজুল ইসলাম, সোলায়মান আল রাজী, ভাইস প্রেসিডেন্ট কাজী মোঃ সাদিক এবং প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীবৃন্দ।

খুলনা রিজিওনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নাজিম উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের খুলনা অঞ্চলের ২৫টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

শনিবার (২০ জুন) বরিশাল অঞ্চলে ‘টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট অঞ্চলের ১৭টি শাখা ও ১৫টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার| এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম| “ওয়ান টিম, ওয়ান গোল” এই স্লোগানকে ধারণ করে, ব্যাংকের অগ্রগতির লক্ষ্যে আমাদের একজোট হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শরীয়াহভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক| সবার মতামত নিয়ে একসাথে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ