শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

আইসিএসবি’র চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন

চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৬ই জুন দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। ১৬ বছর আগে এ দিনে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।

দিবসটি উদযাপনে সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য, সদস্যবৃন্দ, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং অন্যান্য অংশীজনরা অংশগ্রহণ করেন। তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, ইথিকাল বিজনেস চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
      
মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে যাত্রা করে চার্টার্ড সেক্রেটারীদের বর্ণাঢ্য র‌্যালি বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণে পৌঁছানোর পর নানাবিধ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন শুরু হয়।

‘চার্টার্ড সেক্রেটারি ডে’ উদযাপন করল আইসিএসবি

সন্ধায় ঢাকাস্থ কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে আনুষ্ঠানিক কেক কাটার মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএসবি-এর কাউন্সিল সদস্য মোহাম্মদ শাহজাহান এফসিএস। 

আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস তার বক্তব্যে ইনস্টিটিউটের অগ্রযাত্রা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে  সাবেক নেতৃবৃন্দের অবদানকে স্মরণ করেন ও তাদের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি  প্রযুক্তিগত অগ্রগতি, সাসটেইনেবিলিটি, চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনার বিষয়ে গুরুত্ব আরোপ করে এই পেশার পরিধি আরও বিস্তৃত করার আহবান জানান।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী ও কর্পোরেট নির্বাহীগণ দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরেন। এ সময় প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত প্রবীণ ও নবীন সদস্যরা স্মৃতিচারণ করেন। ইনস্টিটিউটের দীর্ঘ পথচলার নানা স্মৃতি, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তাদের বক্তব্যে উঠে আসে।

সমাপনী বক্তব্যে  আইসিএসবি-এর কাউন্সিল সদস্য ও আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ্‌ আল মামুন এফসিএস সকল অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নেয়ামুল হক এফসিএস ও মিস ইসরাত জাহান রিমি এফসিএস। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ