শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

নতুন রিসাইক্লিং উদ্যোগে প্লাস্টিক বর্জ্য ৯০% এর বেশি কমালো সিঙ্গার বাংলাদেশ

বৈশ্বিক শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বেকো’ -এর সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাদের অত্যাধুনিক উৎপাদন কারখানায় ইন-হাউস প্লাস্টিক রিসাইক্লিং উদ্যোগের ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব উৎপাদন এবং টেকসই শিল্প চর্চাকে এগিয়ে নিতেই তাদের এই প্রয়াস। এই কার্যক্রমের অংশ হিসেবে, কোম্পানিটি উৎপাদন কার্যক্রমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি এবং সামগ্রিক ক্ষতিকারক নয় এমন (নন-হ্যাজার্ডাস) বর্জ্য ২০% কমাতে সক্ষম হয়েছে, যা বছরে প্রায় ১,২০০ টন বর্জ্য হ্রাসের সমতুল্য। 

এই উদ্যোগের আওতায় রেফ্রিজারেটর উৎপাদনের সময় তৈরি হওয়া ‘হিপস’ বা এইচআইপিএস (হাই ইমপ্যাক্ট পলিস্টাইরিন—যা রেফ্রিজারেটরের ক্রিস্পার ড্রয়ার এবং ভেতরের দরজার প্যানেলসহ বিভিন্ন উপাদানে ব্যবহৃত হয়) এবং ‘জিপিপিএস’ (জেনারেল পারপাস পলিস্টাইরিন—যা স্বচ্ছ অংশ এবং ভেতরের অন্যান্য অনুষঙ্গের প্রধান উপাদান) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ক্রাশ (চূর্ণ) করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। ইনজেকশন মোল্ডিং এবং হিপস এক্সট্রুশন প্রক্রিয়ায় এই রিসাইকেল করা উপাদান নতুন রেজিনের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং সার্কুলার উৎপাদন পদ্ধতির (একই উপাদান বারবার ব্যবহারের প্রক্রিয়া) দিকে এগিয়ে যাচ্ছে কোম্পানিটি। এই উদ্যোগটি বেকো-এর দীর্ঘমেয়াদী টেকসই রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে টেকসই উৎপাদন, পরিচালন দক্ষতা এবং পরিবেশ সচেতন শিল্প উন্নয়নের প্রতি সিঙ্গার বাংলাদেশের একনিষ্ঠতারই প্রতিফলন।  

দেশের অন্যতম উন্নত কনজিউমার ডিউরেবলস উৎপাদন কেন্দ্র হিসেবে, সিঙ্গার বাংলাদেশের এই কারখানাটি বাংলাদেশে স্থানীয় উৎপাদন সক্ষমতা, উদ্ভাবন এবং টেকসই শিল্প প্রবৃদ্ধি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। যা কোম্পানির উৎপাদন ব্যবস্থা, রিটেল নেটওয়ার্ক এবং কর্মীদের কর্মপরিবেশের মানোন্নয়নের ক্ষেত্রে চলমান আধুনিকায়নের এক অনন্য প্রতিফলন।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ