বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্যালন ডি’অর দৌড় ২০২৬ - ফুটবলের মর্যাদাকর পুরস্কারটি জিতবেন কে?
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদের জন্য “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” সোমবার (৮ জুন) করেছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই এন্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসুচী শুরু হয়।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাহবুবুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই প্রধান আবু সাঈদ মোঃ ইদ্রিস-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন। প্রশিক্ষণ কর্মসূচির উপর সংক্ষিপ্ত বিবরণ দেন ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর (এসআইসিআইপি) ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম।

কর্মশালায় নতুন উদ্যোক্তাদেরকে ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, মার্কেটিং, রেকর্ডকিপিং, উদ্ভাবন ও ডিজিটাল ব্যবসা পরিচালনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন উদ্যোক্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ