শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে এনআরবিসি ব্যাংক পিএলসির মাধ্যমে রাজধানী ঢাকায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে| প্রশিক্ষণে ২৫ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) এনআরবিসি ব্যাংকে মানব সম্পদ প্রশিক্ষণ এবং উন্নয়ন সেন্টারে (এইচআরটিডিসি) আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.  তৌহিদুল আলম খান, এফসিএমএ, এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ, যুগ্ন পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, এসএমই-বিজনেস, মাইক্রো ও  এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, দক্ষ ও উদ্বোধনী উদ্যোক্তা গড়ে তোলা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| সরকারের লক্ষ্য ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা| কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ণ করছে। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রশিক্ষণ শেষে উদ্যোগ বাস্তবায়নের ঋণ সুবিধা পাবেন প্রশিক্ষিত উদ্যোক্তারা।  

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো.তৌহিদুল আলম খান. এফসিএমএ, বলেন, তরুণ উদ্যোক্তারা যেন সঠিক জ্ঞান, আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ পায় এই কর্মসূচির মাধ্যমে সেই সুযোগ সৃষ্টি করা হয়েছে| মাসব্যাপী এই প্রশক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ব্যবসা পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল এবং উদ্ভাবনী উদ্যোগ পরিচালনার ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও  নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ