শনিবার, ০৬ জুন ২০২৬
শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম
বিদ্যুতের দাম বাড়লেও স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত: - আগের দামেই থাকছে লাইফলাইন ও প্রথম ধাপ: বিইআরসি শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: - ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বেনাপোল-শার্শায়  চাহিদা বাড়ছে তালশাঁসের আগুনে ২১ জনের মৃত্যু : - নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেফতার এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: - তদন্তে চরম অবহেলার প্রমাণ, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বন্ধ ও অলাভজনক সরকারি কারখানা চালু করতে শিগগিরই রোড শো মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন ময়মনসিংহে ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন, অভিযোগ জামায়াত নেতার ছেলের বিরুদ্ধে
advertisement
কর্পোরেট সংবাদ

মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত

‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি গৌরবের সঙ্গে অর্জন করেছে মোট ১,৬৭৮.৪৮ কোটি টাকার নতুন আমানত। এর মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১,০৮৭.৫৮ কোটি টাকা, কর্পোরেট ডিপোজিট ৪৮৬.৪৬ কোটি টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪.৪৪ কোটি টাকা।

২০২৬ সালের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটি খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।

চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন:  “এই অর্জন আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।’ 

ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনজুর মফিজ বলেন:  “মাত্র ৩৮ দিনে এ অসাধারণ সাফল্য আমাদের পরিকল্পনা, বাস্তবায়ন ও টিমওয়ার্কের ফল। আমরা আরও উন্নত ডিজিটাল সেবা দিয়ে প্রবৃদ্ধি অব্যাহত রাখব এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করব।”

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা এবং আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে ব্যাংকের সকল পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবে।    

সর্বশেষ পাওয়া সংবাদ