রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে তিন মাসব্যাপী (১লা জুলাই-৩১ আগস্ট ২০২৬) “খেলাপি বিনিয়োগ রিকভারি ক্যাম্পেইন” শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

ক্যাম্পেইনের মাধ্যমে খেলাপি বিনিয়োগ দ্রুত পুনরুদ্ধার, গ্রাহকদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং বিনিয়োগ ব্যবস্থাপনায় আরও গতিশীলতা আনয়ন সম্ভব হবে। পাশাপাশি খেলাপি বিনিয়োগ আদায় কার্যক্রম উৎসাহিত করতে ব্যাংকের কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান বলেন, খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধার শুধু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে না, বরং নতুন বিনিয়োগ সম্প্রসারণ এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক ভূমিকা রাখে| সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ রিকভারি ক্যাম্পেইন সফল হবে এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মোঃ মঞ্জুরুল আলম, ইঞ্জি. মোঃ হাবীব উল্লাহ্, মোহাম্মদ আব্দুল মোবিন, কামাল হোসেন এফসিএ, মোঃ তৌহিদুজ্জামান ফুয়াদ, মোঃ আবদুল ওয়াদুদ, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সকল শাখা ব্যাবস্থাপকবৃন্দ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ