রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

ঢাকা পলিটেকনিক সংলগ্ন কোরবানির পশুর হাটে আইএফআইসি ব্যাংকের ডিজিটাল লেনদেন সুবিধা চালু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে আর্থিক লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও কার্যকর করতে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে “আইএফআইসি ডিজিটাল পেমেন্ট বুথ” উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৪ মে) আইএফআইসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিজিটাল এই পেমেন্ট বুথটির উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শেখ আকতার উদ্দীন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট; হেলাল আহমেদ, চিফ অব ব্রাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স, আইনুল ইসলাম চঞ্চল, সভাপতি, হাট পরিচালনা কমিটিসহ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে উর্ধ্বত্বন কর্মকর্তারা। 

এই ডিজিটাল বুথের মাধ্যমে পশুর হাটে তাৎক্ষণিক হিসাব খোলা, ডেবিট কার্ড ইস্যু, ফান্ড ট্রান্সফার, নগদ জমা, এটিএম সেবা, কিউআর পেমেন্ট, পিওএস সুবিধা, জাল নোট শনাক্তকরণসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ