শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে পলিসি কমপ্লায়েন্স-এর উপর এক কর্মশালা শনিবার (২৩ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।

কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসাইন খাঁন। স্বাগত বক্তব্য দেন আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম। কর্মশালায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তিই হলো গ্রাহকের আমানত ও বিশ্বাসের যথাযথ রক্ষণাবেক্ষণ। ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত রাখতে এবং গ্রাহকদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পলিসি কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ধরনের আপোস করার সুযোগ নেই। ঋণ বা বিনিয়োগ প্রদানের শুরু থেকেই যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।

খেলাপি বিনিয়োগের হার সর্বনিু পর্যায়ে নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, নতুন কোনো বিনিয়োগ যাতে খেলাপিতে রূপান্তর না হয়, সেজন্য শুরুতেই কার্যকর ঝুঁকি মূল্যায়ন করতে হবে। আর ইতোমধ্যে যে সমস্ত বিনিয়োগ খেলাপি হয়েছে, তা উদ্ধারে কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় ও কৌশলগত ভূমিকা পালন করতে হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ