শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠন কার্যক্রম শুরু রোববার : শ্রমমন্ত্রী ১০ বিষয়ে ফেল, ফল জালিয়াতি করে পাস! - শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত,আহত ৩ নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২ জীবদ্দশায় স্বদেশে ফেরার আকুতি ব্যর্থ - মৃত্যুর পর মর্গে বন্দি ভারতীয় দুই নাগরিকের মরদেহ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ - কোন বোর্ডে পাসের হার কত দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
কর্পোরেট

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিট ২০২৬-এ আইপিডিসি

নারী নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে উৎসাহিত করতে আয়োজিত ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’-এ গোল্ড স্পন্সর হিসেবে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ‘পাওয়ার অব শি’ আয়োজিত দুই দিনব্যাপী এ আয়োজন ৯ ও ১০ মে রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ‘জাতীয় অর্থনীতিতে নারীর ভূমিকা ও গুরুত্ব’ প্রতিপাদ্য এবং ‘শি লিডস, শি শাইনস’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন খাতের নারী উদ্যোক্তা, পেশাজীবী ও তরুণ অংশগ্রহণকারীরা অংশ নেন। অনুষ্ঠানটির প্রধান স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সামিটের উদ্বোধনী দিনে প্রদর্শনী ও বিভিন্ন সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাওয়ার অব শি ট্রাস্টের চেয়ারম্যান সাবিনা সাবি, ফ্যাশন কনসালট্যান্ট ও ঐতিহ্যবাহী বস্ত্র বিশেষজ্ঞ এস কে সাইফুর রহমান এবং সংগঠনটির সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব নাইমা কেয়ার।

অনুষ্ঠানে শারীরিক ও মানসিক স্বাস্থ্য, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া নারীদের উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শপআপ-এর সহ-প্রতিষ্ঠাতা সিফাত সারওয়ার একটি বিশেষ মাস্টারক্লাস পরিচালনা করেন। সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন এবং নতুন নারী উদ্যোক্তাদের স্টলের সঙ্গে কাজ করার সুযোগ পান। প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী জান্নাতি ইভা। নিজের উদ্যোগ শুরু করতে তিনি ২০ হাজার টাকা পুরস্কার লাভ করেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে ৩৮টি স্টলে স্থানীয় হস্তশিল্প, ফ্যাশন ও উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শিত হয়। নতুন উদ্যোক্তা, এসিড সারভাইভার এবং তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য বিশেষভাবে বিনামূল্যে স্টলের ব্যবস্থা রাখা হয়। অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, লিপি খন্দকার, মামুন রশিদ সহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।

এ বিষয়ে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খান বলেন, “এ উদ্যোগের অংশ হতে পেরে আইপিডিসি অত্যন্ত আনন্দিত। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইমেন সামিটের মতো প্ল্যাটফর্ম নারীদের জন্য নতুন সুযোগ, নেটওয়ার্কিং এবং আত্মবিশ্বাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”

উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬-এ আইপিডিসি ফাইন্যান্সের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির নারী ব্যাংকিং ও সিএমএসএমই উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দেশের নারী উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে আইপিডিসি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত রয়েছে।

নারীদের ব্যাংকিং ও সিএমএসএমই খাতের উন্নয়নে আইপিডিসি ফাইন্যান্স দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নারীদের অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবে।  

▐ সর্বশেষ পাওয়া সংবাদ