মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
কর্পোরেট

অর্থমন্ত্রীর সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদল সোমবার (১৮ মে) ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ।

সাক্ষাৎকালে আইসিএমএবি’র চলমান কার্যক্রম, পেশাগত উন্নয়ন উদ্যোগ এবং দেশের শিল্পায়ন, ব্যয় ব্যবস্থাপনা ও আর্থিক সুশাসন শক্তিশালীকরণে প্রতিষ্ঠানের অব্যাহত অবদান সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করা হয়। আলোচনায় শিল্প প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ)-দের কৌশলগত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধিদল সিএমএ পেশার বিকাশ ও প্রসারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে এবং শিল্প ও বাণিজ্য খাতে স্বচ্ছতা, আর্থিক বিবরণীর প্রত্যয়ন, ব্যয় নিয়ন্ত্রণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে পেশাদার সিএমএদের সম্পৃক্ততা আরও সম্প্রসারণে অর্থ মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করে।

মাননীয় অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে সিএমএ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং পেশাটির আরও বিকাশ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটোয়ারী এফসিএমএ, এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ; সেক্রেটারি মনজুর মোঃ সাইফুল আজম এফসিএমএ; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মুশফিকুর রহমান এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এফসিএমএ ও মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ; এবং আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মোঃ মাহবুব-উল-আলম এফসিএমএ।

সর্বশেষ পাওয়া সংবাদ