মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ৩ ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান সংসদে স্বাস্থ্যমন্ত্রী - সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, সতীর্থদের সহায়তায় পুলিশে সোপর্দ অভিযুক্ত হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেফতার ৩ গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৮ মে) ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস জনাব মোঃ শফিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল, হেড অফ কার্ড এন্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মোঃ জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের কো-অর্ডিনেটরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইটের টিকেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ