সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর ২৮ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভা কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা ২৬ অক্টোবর ২৮ অক্টোবর প্রাইম ব্যাংকের পর্ষদ সভা জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা 'ইএসডিপি-এমওসি' চুক্তি - আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ৮ মন্ত্রণালয়, কমিশন ও একাডেমির সচিব পর্যায়ে বড় রদবদল
advertisement
বিশেষ প্রতিবেদন

হেরোইন নিয়ে মাদ্রাসার অফিস সহায়কসহ আটক ২

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ৭ গ্রাম হেরোইন নিয়ে মাদ্রাসার অফিস সহায়কসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) সন্ধা সাড়ে ৬টার দিকে তাদের আটক করে।

আটককৃত হলো-মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের সাজেদুর রহমানের ছেলে পিন্টু(৪৬) ও একই গ্রামের আলী হোসেনের ছেলে কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার অফিস সহায়ক আলহাজ্ব (২৩)।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী তিন রাস্তা মোড় এলাকার হোটেলের সামনে থেকে ৭ গ্রাম হেরোইনসহ পিন্টু ও আলহাজ্ব কে আটক করে পুলিশ। আটককৃত পিন্টু ও আলহাজ্ব এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ